দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ইসরাইলি সংবাদমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশের কয়েক দিন পর তার একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। স্থানীয় সময় শনিবার (৮ আগস্ট) ভিডিওটি প্রকাশ করা হয়।
শুক্রবার ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, খামেনির শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’। ইসরাইলি চ্যানেল ১৪ ইরানের অভ্যন্তরীণ সূত্রের বরাতে এবং দ্য জেরুজালেম পোস্ট ইরানওয়্যার ও প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানায়, ইরানের নেতৃত্বের মধ্যে খামেনির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মেহের নিউজের ভিডিওটিতে দেখা যায়, মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন। তাকে দেখে মনে হচ্ছিল, তিনি তার আশেপাশের মানুষের সঙ্গে কথা বলছেন।
ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, মেহেরের প্রতিবেদনে তা নির্দিষ্ট করে বলা হয়নি। এমনকি তাকে ঘিরে রাখা মানুষগুলোর পরিচয়ও প্রকাশ করা হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ সামরিক হামলায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর কয়েকদিন পরপরই মোজতবা খামেনি দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব পান। এর পর থেকে তাকে কোনো প্রকাশ্য অনুষ্ঠানে দেখা যায়নি। তিনি কেবল লিখিত বিবৃতির মাধ্যমে যোগাযোগ করছেন।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বাবার কম্পাউন্ডে চালানো হামলার সময় তিনি আহত এবং সম্ভবত চেহারায় গুরুতর আঘাত পান। এরপর তাকে আত্মগোপনে যেতে হয়। লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকি এড়াতে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধীরগতির মধ্যস্থতাকারী নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়।
বর্তমান তার অবস্থা নিয়ে জল্পনার মধ্যে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেন, খামেনির সঙ্গে সরাসরি যোগাযোগ বর্তমানে ‘খুবই কঠিন’।
আন্তর্জাতিক ও আঞ্চলিক সংবাদমাধ্যমগুলোও বারবার তার অবস্থান ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। গত জুলাইয়ে সৌদি সংবাদমাধ্যম আল-হাদাথ এক ইসরাইলি নিরাপত্তা সূত্রের বরাতে দাবি করেছিল, খামেনি ‘ইরানে নেই’।
কে